নিউইয়র্কে স্বপ্ন দেখালেন পাশা খন্দকার

তিন বছরে বদলে যাবে সিলেট

তিন বছরে বদলে যাবে সিলেট

পাশা খন্দকার। অনেক পরিচয়ে পরিচিত । তবে যে পরিচয় বেশি আলোচিত সেটি হচ্ছে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন। পাশা খন্দকারের আরেক পরিচয় তিনি বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিদের ভাই। সিলেটের এই কৃতিসন্তান নিউইয়র্ক সফরে রয়েছেন। এখানে এসে সিলেটকে তিন বছরে বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে, বুধবার ২ সেপ্টেম্বর ২৬ইং নিউইয়র্ক গোল্ডেন প্যালেসে গণসংবর্ধনায় অংশ নেন তিনি।

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লীডার হিসেবে পরিচিত মুখ, যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট, চেয়ারম্যান সিভিক ভয়েস, এত পরিচিতি এবং বড় পরিচয় তিনি সিলেটের কৃতি সন্তান।

এই পাশা খন্দকার (এমবিই) বলেছেন আমুল পরিবর্তন হবে সিলেটের আর সেটি দৃশ্যমান হবে তিন বছরে।

শিল্প বাণিজ্যের উন্নয়নে বিশাল অঞ্চলজুড়ে স্থাপন হবে নতুন বিসিক এলাকা,  শেরপুরের কাছে খলিলপুরে স্পেশ্যাল ইকোনমিক জোনের অগ্রগতি এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

চাচাত ভাই খন্দকার আবদুল মুক্তাদির একজন সৎ মানুষ হিসেবে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমনটি দাবী করে পাশা খন্দকার বলেন, দেশে বিনিয়োগ করার পরিবেশ তৈরি হয়েছে। নিজের ছেলের দেশে বিনিয়োগ করার তথ্য দিয়ে তিনি বলেন এই প্রজন্ম হিসাবী প্রজন্ম, তাই তারা অবশ্যই দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগ নিরাপদ এবং লাভজনক এটি মাথায় রেখে দেশমুখী হবে। প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে বিনিয়োগ করার আহবান জানান তিনি।

বাংলাদেশের সাথে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে পাশা খন্দকার বলেন, তিনি জাপানের একটি বিনিয়োগ অংশীদার প্রতিষ্ঠানকে এই বার্তা দিয়েছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নিজ সৎ তাই সর্বোচ্চ পর্যায়ে বিনিয়োগকারীদের সাথে সহযোগিতা থাকবে এবং তারা বিনিয়োগ করলে সফলতা পাবেন।

বিশ্বব‍্যাপী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকার  আহ্বান জানিয়ে তিনি বলেন নিউইয়র্কে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একদিন নিউইয়র্কে বাংলাদেশ মামদানীর মতো মেয়র নির্বাচিত করতে পারবেন।

গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম শীর্ষ নেতা জিল্লুর রহমান জিল্লুর। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়েশন একাংশের সভাপতি আলহাজ্জ বদরুল খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন।

প্রবাসী বাংলাদেশী ব‍্যানারে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউইয়র্ক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, বিএনপি নেতা শরীফুল খালিসদার এবং সাইফুর খান হারুন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩