মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলা শহরে চলমান ফুটবল বিশ^কাপে আর্জেন্টিনা দলের সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে| সোমবার বিকেলে ৩ টা থেকে মৌলভীবাজার পৌরসভার সামনে আর্জেন্টিনার সর্মথকরা মোটারসাইকেল নিয়ে জড়ো হতে থাকেন| এসময় তাদের গায়ে ছিলো আর্জেন্টিনার পতাকার রংয়ের টি শার্ট আর হাতে ছিলো আর্জেন্টিনার পতাকা ও মেসিসহ অন্যান্য খেলোয়াড়দের ছবিযুক্ত প্লেকার্ড| বিকেল ৪ টার দিকে পৌরসভার সামন থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা চৌমহনা এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমভাগ পৌঁেছ সেখান থেকে বেড়িরপাড় পয়েন্ট হয়ে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়| শোভাযাত্রা চলাকালে বাসাবাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠান,পথচারী ও যানবাহন থেকে আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা,অভিবাদন ও সমর্থন জানান|

রবিবার রাত থেকে হ্যোয়াটস্যাপ গ্রুপ খোলে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় অংশগ্রহণের আহবান জানানো হয়| অল্প সময়ের মধ্যে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়| প্রেসক্লাব মোড়ে শোভাযাত্রাটি শেষ হলে আর্জেন্টিনার সমর্থক ও ভক্তরা জানান আমাদের প্রিয় দলকে অভিবাদন জানাতে ও অন্যদেরকে এমন প্রাণবন্ত খেলা উপভোগ করতে আমাদের এই আয়োজন| তারা দৃঢ়কন্ঠে প্রত্যাশা রেখে বলেন এবারকার বিশ^কাপে আর্জেন্টিনা যেমন ভালো খেলা উপহার দিবে| তেমনি বিশ^ সেরা হওয়ারও গৌরব অর্জন করবে আমাদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা| তারা আর্জেন্টিনার জয়ের জন্য সবার সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন| উল্লেখ্য শহরের বাসা বাড়ির ছাদে বাংলাদেশের পতাকার সাথে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি,স্পেন,ইংল্যান্ড.ইরান,কানাডা,সৌদি আরবসহ বিশ^কাপ ফুটবলে অংশগ্রহনকারী অনেক দেশের পতাকা উড়ানো হচ্ছে| সকলেই নিজ নিজ পছন্দের দলের বিজয়ের বিষয়ে শতভাগ প্রত্যাশা রাখছেন| তবে সব দলের সমর্থক ও ভক্তদের ¯^প্ন প্রত্যাশা নিজ মাতৃভূমি প্রিয় বাংলাদেশও একদিন ফুটবল বিশ^কাপে খেলবে এবং বিজয় ছিনিয়ে আনবে|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫