
সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিললুর রহমান নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ফোর্সের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২জুন) বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট গুলোতে মোবিলাইজেশন ড্রিম অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল খায়ের, জেলা বিশেষ শাখার ডিআইও১ আবুল কাশেম, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ শেখর ভট্টাচার্য ।
ড্রিলে পুলিশ সদস্যরা দ্রুত মোতায়েন, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান, চেকপোস্ট পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল অনুশীলন করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ড্রিল পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সূত্র জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সমন্বয় ও প্রস্তুতি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।