আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহিংসতার শঙ্কা

মৌলভীবাজারসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন

মৌলভীবাজারসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে সহিংসতার শঙ্কায় দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

জেলাগুলো হলো-মৌলভীবাজার, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড এবং বেআইনি তৎপরতার আশঙ্কায় ঢাকা মহানগরীসহ দেশের তিনটি মহানগর ও তিনটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সরকার।

সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্ধারিত জেলাগুলো হলো—ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা।

 

মৌলভীবাজার প্রতিনিধি জানান: সাংগঠনিক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) রাত থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহলে নেমেছে বিজিবির সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সোমবার রাত পৌনে ১০টায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে। পুলিশের পাশাপাশি বিজিবির টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫