নিউইয়র্কে বাংলাদেশিদের কার্ডে পরিশোধ করতে হবে কনস্যুলেট ফি

নিউইয়র্কে বাংলাদেশিদের কার্ডে পরিশোধ করতে হবে কনস্যুলেট ফি

আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্ব-শরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের ফি শুধুমাত্র ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এ তারিখ থেকে মানি অর্ডার কিংবা ব্যাংক সার্টিফায়েড চেকে ফি গ্রহণ করা হবে না।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১ অক্টোবর থেকে কনস্যুলেটে সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট, নো-ভিসা, পাওয়ার অব অ্যাটর্নি, অ্যাটেস্টেশনসহ যেকোনো কনস্যুলার সেবা নিতে হলে আবেদনকারীদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

তবে ডাকযোগে পাঠানো আবেদনগুলোর ক্ষেত্রে বর্তমান নিয়ম বহাল থাকবে। এসব আবেদনের জন্য আগের মতোই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

কনস্যুলেট প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলেটে আসার সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ ও সময়োপযোগী কনস্যুলার সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ব্যবস্থা কার্যকর করতে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কনস্যুলেট।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮