সদর উপজেলায় অতর্কিত হামলায় বৃদ্ধ আহত: নগদ টাকা ও মোবাইল লুট

সিলেটের জালালাবাদ মডেল থানার শিবের বাজারের সতর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তি মোঃ লাল মিয়া সদর উপজেলার সতর গ্রামের নুরুল ইসলামের ছেলে। রোববার (১২ জুলাই ) মাগরিবের নামাজের পর সতর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা তার সাথে মোবাইল ফোন ও নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্হানীয় সুত্রে জানা যায়, গতকাল রবিবার মাগরিবের নামাজ শেষে সিলেট সদর উপজেলার সতর গ্রামের লাল মিয়া বাড়ী ফেরার পথে একই এলাকার সেলিম মিয়াসহ তার সংঘবদ্ধ সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন।সেলিম মিয়া পূর্বপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে লাল মিয়ার গতিরোধ করে চাইনিজ কুড়াল দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। তার নিক্ষিপ্ত জোরালো আঘাতে লাল মিয়া গুরুতর আহত হন।

এসময় হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।আহত লাল মিয়ার আর্তচিৎকারে স্হানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

হামলার ঘটনায় আহত লাল মিয়া একই গ্রামের সেলিম মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জালালাবাদ মডেল থানার এসআই জাফর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন  কিছু সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যাবো।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২