ছাতকে কৃষক দের মধ্যে বিনা লেবু জাতের চারা ও সার বিতরণ

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র এর পক্ষ থেকে ছাতক উপজেলায় ৫ জন কৃষককে লেবু প্রদর্শনী প্রদান করা হয়। প্রতিজন কৃষক দের মধ্যে ৫০ টি করে বিনা লেবু-১ জাতের চারা ও সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে চারা ও সার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ তৌফিক হোসেন খান ,বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের মোহাম্মদ মাহমুদুল হাসান মানিক,সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা মোহাম্মদ আমজাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম প্রমূখ।

চারা ও সার বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন সরকার কৃষক দের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষকরা আগ্রহী হলে সরকার নানা প্রনোদনা দিয়ে কৃষক দের উৎসাহিত করে দেশকে খাদ্য সয়ংসম্পন্ন করতে চায়।লেবু চাষ করে পরিবারের চাহিদা পূরণ করে বাজারে নিক্রি করে নিজেকে স্বাবলম্বী করতে পারলেই সরকারের মূল উদ্দেশ্য পূরণ হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫