তাহিরপুরে ইউপি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

তাহিরপুরে ইউপি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান জান্টুর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান জান্টুর বাড়ি মান্ডবপুরে সম্প্রতি নয়নগর গ্রামের

ময়না মিয়া, ডালিম মিয়া, রাষ্ট্র মিয়া, সুজন মিয়া, জুয়েল মিয়া, মিজাননুরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এঘটনায় কান্ডবপুর গ্রামের তৌহিদ ও শহিদ মিয়া দেশীয় অস্র দিয়ে সহযোগিতা করেন। হামলায় ইউপি সদস্য আতাউর রহমান জান্টুসহ কয়েকজন নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাছরুম, সহ-সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক সামায়ূন কবির, সদস্য আব্দুস শহিদ, সরবুলা বেগম, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য মিয়া হোসেন ও ডালিম মিয়া সহ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫