জমঈয়তে আহলে হাদীস সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল সম্পন্ন

জমঈয়তে আহলে হাদীস সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিলেট জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিলেট জেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শাইখ মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি জেনারেল হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শাইখ মো. আব্দুল জব্বার এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা ফারুক আহমদ।

অপরদিকে সিলেট মহানগর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হিসেবে মো. আম্বিয়া হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মুন্সি আব্দুর রউফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইকবাল আহমদ নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ড. মোহাম্মদ হারুন হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি শাইখ মো. রেজাউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সেক্রেটারি ডা. সুলতান আহমদ, কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য মাস্টার আব্দুল মতিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাইখ কালাম আহমদ চৌধুরী।

কাউন্সিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার সভাপতি শাইখ মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জেনারেল শাইখ মো. আব্দুল জব্বার এবং মহানগর সেক্রেটারি জেনারেল মো. আম্বিয়া হোসাইন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮