এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হবিগঞ্জ জেলা শাখা। জেলা শহরের সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০-এর অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা শাখার সভাপতি লায়েক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব।



