হবিগঞ্জে ২৯ গুণী শিল্পী ও একটি সংগঠনকে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে গুণীজনদের এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জি কে গউছ এমপি।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক প্রফেসর জাহান আরা খাতুন এবং জাসাস হবিগঞ্জের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ও সম্মাননা পদক বাছাই কমিটির সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক নাহিদা খান সুর্মির সঞ্চালনায় সম্মাননাপ্রাপ্ত গুণিজনের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী (জালাল) এবং অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম।
বছরভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পদক প্রদান করা হয়। তারমধ্যে ২০২০ সালে কণ্ঠসংগীতে সম্মাননা পদক পেয়েছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, নাট্যকলায় অ্যাডভোকেট মো. সফিকুর রহমান চৌধুরী, সৃজনশীল সংগঠক হিসেবে প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী (জালাল), সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে তাহমিনা বেগম গিনি, যাত্রাশিল্পে অবনী মোহন দাস।
২০২১ সালে কণ্ঠসংগীতে তাপস কৃষ্ণ মহারত্ন, নাট্যকলায় অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী, লোকসংস্কৃতিতে অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, যাত্রাশিল্পে মো. জাহির মিয়া, আঞ্চলিক সৃজনশীল সংগঠন হিসেবে সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র, হবিগঞ্জ।
২০২২ সালে কণ্ঠসংগীতে প্রবোধ সুত্রধর, নাট্যকলায় বাবুল আহমেদ মল্লিক, যাত্রাশিল্পে জনেশ দাশ, চারুকলায় বন্ধুমঙ্গল রায়, যন্ত্রসংগীতে হরিপদ দাস।
২০২৩ সালে কণ্ঠসংগীতে সরোজ কান্তি দাস; নাট্যকলায় শাহ আলম চৌধুরী মিন্টু, নৃত্যকলায় জেসমিন আরা খানম চৌধুরী, চারুকলায় অসীম বনিক, যন্ত্রসংগীতে টেনু মিয়া।
২০২৪ সালে কণ্ঠসংগীতে কাজল চন্দ্র গোপ, নাট্যকলায় মোহাম্মদ হারুনুর রশিদ, চারুকলায় তরুন কুমার রায়, চলচ্চিত্রে মোক্তাদির ইবনে ছালাম, ফটোগ্রাফিতে সৌরভ বিকাশ দেব।
২০২৫ সালে কণ্ঠসংগীতে সৈয়দ আশিকুর রহমান, নাট্যকলায় পার্থ প্রতীম সেন, চারুকলায় মীর কমর উদ্দিন আহমেদ, যন্ত্রসংগীতে সুবীর কান্তি রায় ও নৃত্যকলায় গৌতম চন্দ্র দাশ সুমন।



