তাহিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এডিপির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বিকাশ এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকা মারজান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স নুসরাত জাহান তানিয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এডিপির ফ্যাসিলিটেটর শওকত হাসান, শংকর চন্দ, রুবল মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১