আবাসিক সংকট নিরসনে শাবিপ্রবির দুই ছাত্রী হল পরিদর্শনে ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীদের আবাসিক সংকট নিরসন এবং হলের আসনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ফাতিমা তুজ জাহরা হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

 

সোমবার (৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর এবং প্রকৌশল ও স্থাপত্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে তিনি দুই হল পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ভিসি হল দুটির বিভিন্ন আবাসিক ব্লক, ডাইনিং, রান্নাঘর, করিডোর ও ছাদসহ সার্বিক অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। একই সঙ্গে ছাত্রীদের আবাসন সুবিধা বৃদ্ধি করতে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কিংবা নতুন স্থান ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থপতিদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন এবং বর্ষাকালে ভবনের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

 

এ সময় ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইফতেখার রহমান এবং নির্বাহী প্রকৌশলী মো. তানজীম শামসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১