বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৭টি দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (৪ আগস্ট) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ,মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর জীবন-জীবীকা, চিকিৎসা,বাসস্থান,কর্মসংস্থানসহ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়াত সম্বলিত স্মারক লিপি প্রদান করেন তারা।



