সিলেটে বিজিবির অভিযানে ৫২ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেটে বিজিবির অভিযানে ৫২ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে।

 

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, উৎমা ও বাংলাবাজার বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, গরু, কম্বল, সুপারি, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫২ লাখ ৪০ হাজার টাকা।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

 

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩