জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মান্নান, আব্দুল জব্বার এবং সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ।

 

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদলের প্রতিনিধিত্ব করেন শ্রীজা বৈদ্য, নাহিদ আহমদ ও মাঈশা জান্নাত তিশা। বিপক্ষদলের প্রতিনিধিত্ব করেন রিদিতা আক্তার আখি, শাহরিয়ার সাদাফ এবং হানিফা আক্তার বর্ষা।

 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আলমগীর হোসেন এবং ধরনী দেব শর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল হক ও চঞ্চল শর্মা।

 

বিতর্কে চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে বিজয়ী হয় পক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা শ্রীজা বৈদ্য।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩