সিলেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জ্বালানি তৈল, গ্যাস, বিদ্যুতের মুল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী,সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট জামিল আহমেদ রাজু, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, এনসিপির মহানগর সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, লেবার পার্টির মাহবুবুর রহমান খালেদ,এবি পার্টির মহানগর সভাপতি ওমর ফারুক, খেলাফত মজলিসের জেলা সভাপতি এমরান আহমেদ, জাগপার মহানগর সভাপতি লিটন আহমেদ, কবির আহমেদ
জামায়ত নেতা সাইফুল্লাহ আল হোসাইন, এডভোকেট আব্দুল খালিক,সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ স্মারকলিপির মাধ্যমে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।



