রাজনগরে পাউবোর উদাসীনতায় পানির নীচে কৃষকের স্বপ্ন,বিপাকে শিক্ষার্থীরাও

রাজনগরে পাউবোর উদাসীনতায় পানির নীচে কৃষকের স্বপ্ন,বিপাকে শিক্ষার্থীরাও

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রাজনগর কাশিমপুর পাম্প হাউজ নিয়মিত চালু না রাখায় উপজেলার কাউয়া দীঘি হাওর পাড়ের ফতেহপুর, উত্তরভাগ,মুন্সিবাজার, পাঁচগাঁও, রাজনগর ও মনসুর নগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে বলে অভিযোগ কৃষক ও উপকারভোগীদের। পানিবন্দি অবস্থায় আছেন ১২-১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ হাওরের ইজারাদার বা লিজ গ্রহীতা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর অসৎ কর্মকর্তাদের যোগসাজশে পাউবো নিয়ন্ত্রণাধীন কাশিমপুর পাম্প হাউসে নিয়মিত পানি নিষ্কাশন না করায় প্রায় ২০-৩০ একর জমির নতুন আমন চারা তলিয়ে গেছে। ভেসে গেছে অর্ধশতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। একই সাথে পানি বৃদ্ধির কারণে  রাস্তাঘাট ডুবে যাওয়ায় ১০-১২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি হাইস্কুল ও ২টি দাখিল মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাউয়া দীঘি হাওরের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও পাউবোর কাশিমপুর পাম্প হাউসটি নিয়মিত চালু নেই।

স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত বিদ‍্যুৎ সংকটের অজুহাতে সপ্তাহে ২-৩ দিনের বেশি পানি সেচ করা হচ্ছে না। ফলে হাওরের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয়নি। পানি বেড়ে উল্লেখিত ৬টি ইউনিয়নের নীচু এলাকার নতুন আমন চারা সম্পূর্ণ পানির নীচে তলিয়ে গেছে। একই সাথে হাওর পাড়ের মৎস্য প্রকল্পগুলো পানিতে তলিয়ে যাওয়ায় খামারিদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে পানি বৃদ্ধির কারণে এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। হাঁটুপানি ও কাদা ভেঙে ঝুঁকি নিয়ে ক্লাসে যেতে হচ্ছে । অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

শাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চয়ন চন্দ বলেন জলাবদ্ধতায় রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

এ বিষয়ে হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম খসরু চৌধুরী বলেন, কাশিমপুর পাম্প হাউসের অপারেটর পাম্প দিয়ে পানি সেচের বিষয় প্রতিনিয়ত মিথ্যাচার করে আসছেন তারা সবকটি পাম্প ২৪ ঘন্টা চালু রাখার কথা বললেও আমরা খুঁজ নিয়ে দেখি দুই/ তিনটি পাম্প ৩/৪ ঘন্টার বেশি চালু হয় না। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওলিদ জানান পর্যাপ্ত বিদ‍্যুৎ না পাওয়া পাম্প সব সময় সচল রাখা সম্ভব হচ্ছেনা। তাছাড়া পুরো প্রকল্প এলাকায় সংস্কার কাজ না করলে এই ক’টি পাম্প দিয়ে হাওরের জলাবদ্ধতা নিরসন করা কোনো ভাবেই সম্ভব হবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩