বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -নাসির উদ্দিন এমপি

বড়লেখায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার -নাসির উদ্দিন এমপি

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমান বিএনপি সরকার নানা উদ্যোগ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকা বোবারথল ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগরে দু’টি কমিটিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিইউ ও আইসিউ সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের সার্বিক নিরাপত্তায় ১০ জন আনছার নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব,প্রবীন বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক,সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩