সিলেটে আবারও করোনা শনাক্ত

সিলেটে দীর্ঘ বিরতির পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত রোগীর বয়স ৫৫ বছর। তিনি জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার পর তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ আসার পর তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন কেবিনে ভর্তি করা হয়েছে।

 

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগে সর্বশেষ গত বছরের ১৫ জুন সিলেটে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় পর বিভাগটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হলো।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩