সিলেট সীমান্তে ২৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, চকলেট, ফল, সবজি, সুপারি, চিনি, কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও আটক করা হয়েছে।

 

রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

 

বিজিবি জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর ও উৎমা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ভারতীয় মদ, গরু, চকলেট, বিভিন্ন ধরনের ফল ও সবজি, সুপারি, চিনি ও কম্বলসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন ও শিং মাছও জব্দ করা হয়।

 

আটক করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩