এবারের দাখিল পরীক্ষা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে এবারও শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার জামেয়া থেকে মোট ৩৭০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ৩৩৫ জন। পাসের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ (এ+) পেয়েছে ৬৬ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এবার সাধারণ বিভাগ থেকে ১৯২ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জনের মধ্যে সাধারণ বিভাগ থেকে ১৪ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন।

জামেয়ার গ্রেডভিত্তিক ফলাফল: জিপিএ-৫ (এ+) — ৬৬ জন, এ গ্রেড — ১৩০ জন, এ-মাইনাস — ৬১ জন, বি গ্রেড — ৫৫ জন, সি গ্রেড — ২৩ জন, মোট উত্তীর্ণ — ৩৩৫ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান তার ফেসবুক ভেরিফাই আইডিতে লিখেন, ‘এই অভাবনীয় ফলাফলের জন্য মহান রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি।’

তিনি আরও লিখেন, ‘এই অর্জন আমাদের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সম্মানিত সদস্য, অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফসল। সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিষ্ঠানের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

 

 

আমারসিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *