মিশিগানে মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৯ই আগস্ট) বাদ আছর হ‍্যামট্রাম‍্যাক সিটির হলব্রুক স্ট্রিটের আল-ইহসান মসজিদে এক দোয়া ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ মিশিগান উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফখরুল ইসলাম।

দোয়া মাহফিলে দেশের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ সন্তান আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।

দোয়া মাহফিলে আরও অংশ নেন, রেজওয়ান আহমদ রাজন,বকুল তালুকদার, আক্তার হোসেন,আব্দুল বাসিত,কামাল হোসেন লিলু,মারফ হোসেন খান,আব্দুর রহমান,আবুল কাশেম মোর্শেদ,
শামীম শাহ,তাজুল ইসলাম শিপলু,ফয়জুল ইসলাম,মনসুর আহমদ,আক্তার আহমদ, হাফিজ কবির আহমদ প্রমুখ।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩