জকিগঞ্জে প্রতিভা নিবাসের যে ৭ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা বললেন সংশ্লিষ্টরা

জকিগঞ্জে প্রতিভা নিবাসের যে ৭ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা বললেন সংশ্লিষ্টরা

সিলেটের জকিগঞ্জে প্রতিভা নিবাস এবারের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল করেছে।

হাফিজ মজুমদার ট্রাস্টের আওতাধীন প্রতিভা নিবাস থেকে এবার ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তম্মধ্যে ৭ জন জিপিএ ৫ অর্জন করেছে। বাকি একজন মহিমা আনজুম এ পেয়েছে। যারা জিপিএ ৫ পেয়েছে, তারা হচ্ছেন আয়শা সিদ্দিকা, কিমিয়া সাদাত,ফাইজা জান্নাত, আজেরা মাহবুবা রুহি, ছাদিয়া ইসলাম, হাদিসা আক্তার চৌধুরী ও রিহা সিদ্দিকা।

এ ব্যাপারে হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান মেজর অব. নাজিম উদ্দিন বলেন প্রতিভা নিবাস আমাদের ট্রাস্টের একটি প্রকল্প। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের থাকা, খাওয়াসহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়। অন্যান্যবছরের ন্যায় এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

ট্রাস্টের সচিব, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন একঝাঁক মেধাবী শিক্ষকদের প্রচেষ্টা, অভিভাবকদের তদারকি, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলে কৃতিত্বপূর্ণ ফলাফল হয়েছে।

হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খালেদ মহিউদ্দিন আজাদ বলেন আমাদের ক্যাম্পাসে প্রতিভা নিবাস অবস্থিত। এটি পুরো জকিগঞ্জ উপজেলার সুনাম ও খ্যাতি বয়ে এনেছে। প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের প্রতিভা সকল শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে৷ ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ ৫ পেয়েছে। যদিও অসুস্থ থাকায় একজন মাত্র এ (৪.২৮) পেয়েছে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিভা নিবাসের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দসহ সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩