বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই এসএসসি-২৬ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এম রহমান এমপি

বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই এসএসসি-২৬ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এম রহমান এমপি

এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্য ২০২৬ সালের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই।

নাসের রহমান বলেন, আজকের পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর জীবনের একটি অধ্যায় মাত্র। এই ফলাফলই তার পুরো জীবনের গল্প নয়। শিক্ষার্থীদের সামনে রয়েছে অসংখ্য সুযোগ, সম্ভাবনা এবং নতুন স্বপ্ন পূরণের পথ।

তিনি বলেন, ফলাফল যেমনই হোক, আত্মবিশ্বাস হারিয়ো না। নিজের প্রতি বিশ্বাস রাখো, সামনে এগিয়ে চলো এবং নিজের জায়গা নিজেই তৈরি করো।

এসএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে নাসের রহমান আরও বলেন, তাদের সম্ভাবনা সীমাহীন। আজকের এই অর্জন বা ফলাফলকে জীবনের চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে নতুন পথচলার সূচনা হিসেবে নিতে হবে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি বলেন, তোমাদের সম্ভাবনা সীমাহীন, আজ শুধু শুরু। আগামী দিনের বাংলাদেশ তোমাদের অপেক্ষায়।

নাসের রহমান এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল দিয়ে কারও মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। জীবনে সফল হওয়ার জন্য সামনে আরও অনেক সুযোগ রয়েছে। তাই আত্মবিশ্বাস ধরে রেখে শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩