মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙ্গে ছড়ায় পড়ল ট্রাক,চালক নিহত

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে চাপা পড়ে থাকা ট্রাকটি থেকে চালককে উদ্ধার করা হয়।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩