তাহিরপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) বিকালে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও রাখাব উদ্দিন, সদস্য নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আলম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা জানে আলম ও আবুল হাসনাত রাহুলসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬