কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য অধ্যক্ষ, দারুল উলুম নিউইয়র্কের মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মো. আব্দুর রহীম (হাফিজাহুল্লাহ) এর মাতৃভূমিতে আগমন উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর কুদরত উল্লাহস্থ দাওয়া ও গবেষণা কেন্দ্রে উলামা মাশায়েখ পরিষদ, সিলেট মহানগর (সাবেক ছাত্রবৃন্দ) এ সংবর্ধনার আয়োজন করে।
বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং শিব্বিরিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মাওলানা মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মো. আব্দুর রহীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসান, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আতাউর রহমান, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসাইন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান নোমানী, মুফতি মাওলানা মো. আলী হায়দার ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মামুনুর রশীদ মুর্তজা।
এ সময় বক্তারা বলেন, হাফিজ মাওলানা আব্দুর রহীম দেশের খ্যাতনামা আলেমদের মধ্যে অন্যতম। তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে গাছবাড়ী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তাঁর অসংখ্য ছাত্র দেশের বিভিন্ন মাদ্রাসায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। মাত্র ২১ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী এই বরেণ্য আলেমের আগমন সিলেটের আলেম সমাজের জন্য আনন্দের। এ সময় তাঁর ছাত্ররা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ (সিলেট) অধ্যক্ষ হাফিজ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা মো. আব্দুল মুকিত, কুলাউড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মাওলানা মো. আক্কাস আলী, বারহাল ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মো. আলীম উদ্দিন, হাফিজ মাওলানা মো. মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আনোয়ার সাদিক ও মাওলানা আব্দুশ শহীদ প্রমুখ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাছবাড়ী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরী।



