তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

তাহিরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

সুনামগঞ্জের তাহিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ শ্রীপুর ও তাহিরপুর সদর ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

GFFO-এর আর্থিক সহায়তায় এবং Malteser International-এর সহযোগিতায় ইরা টুগেদার ২.০ প্রকল্পের আওতায় এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলার ডাল, ভোজ্যতেল, লবণ, চিড়া, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুহিবুল ইসলাম। এ সময় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জুনাব আলী, ইরা টুগেদার ২.০ প্রকল্পের সমন্বয়কারী প্রসূন রায়, মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার আয়েশা আক্তার, ফিল্ড কো-অর্ডিনেটর নাজমুন্নাহার মনি, জনপ্রতিনিধি, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তাহিরপুরের দুর্গম ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও আর্থিক সংকটের সময়ে এ সহায়তা তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুহিবুল ইসলাম বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮