শ্রীমঙ্গলে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই ইমানুর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) গ্রাম থেকে পাবেল (২০) ও নাইম (২৫) নামের দুই যুবককে আটক করেন।
এসময় পুলিশ তাদের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল-মামুন জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



