আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জকিগঞ্জের ইউএনও, দিলেন অনুদান

আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জকিগঞ্জের ইউএনও, দিলেন অনুদান

 

ইলাবাজ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির পুড়ে যাওয়া ঘর পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১:টায় তিনি ক্ষতিগ্রস্ত ৮ টি ঘর ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষক দম্পতিকে সমবেদনা জানান। একই বাড়ির বাবরের দুটি ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তাঁকেও সমবেদনা জানিয়ে ইউএনও জানান সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি পরিবার। সমবেদনা জানাতে তাদের দেখতে আসা। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন থেকে নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুদানেরও আশ্বাস দেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.মোশাররফ হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্নাসহ অন্যরা। ইউএনও’র পরিদর্শন এবং প্রশাসন থেকে অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখলাছুর রহমানের বসতঘর ও পার্শ্ববর্তী বাবরের দুইটি ঘরের আসবাবপত্র, সকল প্রকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এখলাছুর রহমানের প্রায় ২০-২১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি ইউএনও, পিআইও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮