গাছবাড়ী কামিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও দোয়া মাহফিল শ‌নিবার

গাছবাড়ী কামিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও দোয়া মাহফিল শ‌নিবার

সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী জামিউল উলূম কামিল (এমএ) মাদ্রাসায় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসা থেকে অবসর নেওয়া শিক্ষক এবং বিভিন্ন সময়ে এ মাদ্রাসা থেকে ফারেগ হওয়া প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের এই মিলনমেলা এক আনন্দঘন পরিবেশে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গাছবাড়ী জামিউল উলূম কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশীর উদ্দিন আহমদ, সাবেক অধ্যক্ষ ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফিজ আব্দুর রহীম, ফুলবাড়ী আজিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান এবং গাছবাড়ী জামিউল উলূম কামিল (এমএ) মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস মাওলানা হাফিজ এ কে এম তাহির।

অনুষ্ঠান সফল করতে মাদ্রাসার সকল প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাকির হুসাইন এবং অধ্যক্ষ মো. তাহির উদ্দিন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮