ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সিলেটের ওসমানীনগরে অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে তারা শুনেছেন। পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪। আর সিএনজি চালিত অটোরিকশাটির নম্বর মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩।

এর আগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। এর ১৫ দিনের মাথায় একই মহাসড়কে আবার প্রাণহানির ঘটনা ঘটল।

 

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮