মায়ের কিডনি প্রস্তুত

অর্থের অভাবে থমকে আছে সিলেটের কলেজ শিক্ষক লিটনের জীবন

অর্থের অভাবে থমকে আছে সিলেটের কলেজ শিক্ষক লিটনের জীবন

কিডনি দিয়ে নতুন জীবন পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও অর্থের অভাবে থমকে আছে সিলেটের দক্ষিণ সুরমার লতিফা-শফি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র শর্মার চিকিৎসা। স্টেজ-৫ কিডনি রোগে আক্রান্ত লিটন বর্তমানে রাগীব-রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন। জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

লিটন চন্দ্র শর্মা সিলেট মদন মোহন কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৪–২০০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মজুমদারী গ্রামে।

 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন লিটন। বর্তমানে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। চিকিৎসকদের ভাষ্যমতে, কিডনি প্রতিস্থাপন ও সংশ্লিষ্ট চিকিৎসায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে।

 

লিটনের মা ছেলের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত রয়েছেন। ফলে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সম্ভাব্য দাতার বিষয়টি সামনে থাকলেও প্রয়োজনীয় অর্থের জোগানই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

লিটন চন্দ্র শর্মা তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে। পাশাপাশি তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির গুরুতর অসুস্থতায় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের সঞ্চয়ও প্রায় শেষ হয়ে গেছে।

 

বর্তমানে মানবিক মানুষের সহায়তায় লিটনের চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ সংগ্রহ করতে না পারলে তার জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে পরিবার।

 

লিটনের পরিবার জানিয়েছে, একজন শিক্ষক হিসেবে সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি তিনি পরিবারের সব দায়িত্ব বহন করতেন। এখন তার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

 

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সামান্য সহযোগিতাও লিটনের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে বাঁচানোর পাশাপাশি দুই সন্তানের বাবাকে তাদের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

 

যেভাবে সহায়তা পাঠানো যাবে-

ব্যাংক হিসাব নাম: LITAN CHANDRA SARMA @ HASU RANI SHARMA

হিসাব নম্বর: 0200026187479 (Savings)

ব্যাংক: AGRANI BANK PLC, সুবিদবাজার শাখা, সিলেট

 

যোগাযোগ-

রুবেল শর্মা: 01317861002

নিরঞ্জন শর্মা: 01717543437

সুরঞ্জন শর্মা: 01738234643

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০