সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ২৭নং ওয়ার্ডের গোটাটিকর আবাসিক এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
সম্প্রতি অত্র এলাকার চুরি, ছিনতাই বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জানমালের নিরাপত্তার স্বার্থে এবং এলাকার শান্তিময় পরিবেশে ফিরে আনার উদ্দেশ্যে গোটাটিকর ব্রাদার্স ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে চুরি ও ছিনতাই রোধে রাতে টহলের ব্যবস্থা গ্রহণ এবং অস্থায়ী ব্যক্তিগণ, বাসা ও কলোনীর ভাড়াটিদের-কে রাত ১২টার মধ্যে নিজ নিজ বাসায় ফিরে অবস্থান করতে হবে। বিনা প্রয়োজনে রাত ১২টার পর রাস্তা ঘুরাফেরা ও আড্ডা দেয়া যাবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি হ্যান্ড মাইকের মধ্যে এলাকাবাসীকে ইতিমধ্যে জানানো হয়েছে। ২০২৪ সালে আগস্ট মাস থেকে আলমপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
যা মোগলাবাজার থানা পুলিশ বৃহত্তর আলমপুর, গোটাটিকর, ষাটঘর, কুশিঘাট সহ ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডে নিয়মিত টহল দিচ্ছে। রহস্যজনক করণে মাদক বিক্রেতার ধরা হয় না ,এতে চুরি ও ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
নেতৃবৃন্দ চুরি ও ছিনতাই রোধে মোগলাবাজার থানা পুলিশকে রাতে বেলায় গোটাটিকর আবাসিক এলাকায় টহল জোর করার দাবী জানিয়েছেন। এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি মনিরুল হোসেন জানান, চুরি-ছিনতাই রোধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। আলমপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ থানায় মোগলাবাজার থেকে দু’জন পুলিশ উপরোক্ত এলাকায় টহল ডিউটি পালন করেন।



