যেভাবে খোলবেন ফোন চার্জ হয়ে গেলে ক্যাবল ?

ফোন চার্জে দিয়ে ১০০ শতাংশ হয়ে গেলে অনেকেই তাড়াহুড়ো করে বিছানা বা টেবিল থেকেই কেবল ধরে টান দিয়ে খুলে ফেলেন। অভ্যাসটি খুব সাধারণ হলেও নিয়মিত এভাবে চার্জিং কেবল খুললে ক্ষতি হতে পারে ফোনের চার্জিং পোর্ট ও কেবলের। বিশেষ করে জোরে টান, বাঁকিয়ে খোলা কিংবা তারের অংশ ধরে টানার ফলে ধীরে ধীরে তৈরি হতে পারে নানা সমস্যা।

চার্জার খোলার সময় সবচেয়ে বড় ভুল হলো কানেক্টরের মাথায় হাত না দিয়ে কেবল ধরে টান দেওয়া। এতে কেবলের ভেতরের সূক্ষ্ম তারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন এমনভাবে ব্যবহার করলে কেবল দুর্বল হয়ে যেতে পারে, সংযোগে সমস্যা দেখা দিতে পারে এবং চার্জিংও অনিয়মিত হয়ে যেতে পারে। তাই কেবল নয়, সবসময় চার্জারের কানেক্টর বা প্লাস্টিকের মাথা ধরে খুলতে হবে।

অনেকে ফোন এক জায়গায় রেখে কেবলটি একদিকে বাঁকিয়ে বা কাত করে টান দিয়ে খুলে ফেলেন। এতে চার্জিং পোর্টের ভেতরের অংশে অস্বাভাবিক চাপ পড়তে পারে। নিয়মিত এমন হলে পোর্টের সংযোগ ঢিলে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর ফলে পরবর্তীতে চার্জার লাগানোর পর সামান্য নড়াচড়াতেই চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় নির্দিষ্ট একটি অবস্থানে কেবল ধরে রাখলেই ফোন চার্জ হতে দেখা যায়।

 

চার্জিং শেষ হলে প্রথমে ফোনটি এক হাতে স্থির করে ধরুন। এরপর অন্য হাতে কেবলের কানেক্টর হেড ধরে সেটিকে সোজা রেখায় ধীরে ধীরে বের করুন। কেবলকে বাঁকিয়ে, ঝাঁকিয়ে বা হঠাৎ জোরে টান দেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে ইউএসবি টাইপ-সি বা লাইটিং-এর মতো ছোট কানেক্টর খোলার সময় এই বিষয়টি খেয়াল রাখা জরুরি।

ফোন থেকে কেবল খুলে নেওয়ার পর চার্জারের অ্যাডাপ্টার যদি দেওয়ালের সকেটে লাগানো থাকে, তাহলে প্রয়োজন না থাকলে সুইচ বন্ধ করে অ্যাডাপ্টার খুলে রাখা ভালো। এতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ এড়ানো যায় এবং চার্জার দীর্ঘদিন ভালো রাখতেও সহায়তা করতে পারে। চার্জার অস্বাভাবিক গরম হওয়া, কেবল ছিঁড়ে যাওয়া বা কানেক্টরের অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটি ব্যবহার না করাই নিরাপদ।

ফোনে চার্জার লাগানোর পর বারবার সংযোগ বিচ্ছিন্ন হলে বা কেবল সহজেই নড়ে গেলে বিষয়টি অবহেলা করবেন না। চার্জিং পোর্টে ধুলো বা ময়লা জমলেও এমন সমস্যা হতে পারে। তাই নিজে ধাতব বা ধারালো কোনও বস্তু দিয়ে পোর্ট পরিষ্কার করার বদলে প্রয়োজন হলে অনুমোদিত সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়া ভালো।চার্জার খোলার সময় কয়েক সেকেন্ড বেশি সময় দিলেই বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব। কেবল ধরে টান নয়, কানেক্টরের মাথা ধরে সোজা করে খুলুন। একইসঙ্গে কেবল ভাঁজ করে রাখা, অতিরিক্ত চাপ দেওয়া বা ক্ষতিগ্রস্ত চার্জার ব্যবহার থেকেও বিরত থাকুন।

ফোনের চার্জিং পোর্ট একটি ছোট অংশ হলেও এটি নষ্ট হলে ফোন ব্যবহারেই বড় সমস্যা তৈরি হতে পারে। তাই চার্জ শেষ হওয়ার পর শুধু দ্রুত কেবল খুলে ফেলাই নয়, কীভাবে খুলছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০