সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে পৌর শহরের চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০) ও একই থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



