শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ 

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পলিটিক্যাল স্টাডিজ সোসাইটির (PSS Society) ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (VP) পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান, সাধারণ সম্পাদক (GS) পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ এবং সহ-সাধারণ সম্পাদক (AGS) পদে একই শিক্ষাবর্ষের মুমিন আহমদ লালন নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. শাকিল মোরশেদ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান নূর নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তারেক জামিল এবং প্রচার সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের সৃজন সরকার প্রহর নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনিক চন্দ্র দাস এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মো. কামরান হোসেন রিফাত।

 

নবনির্বাচিত কমিটির সদস্যরা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে পিএসএস সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩