বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালী বের করার কথা রয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আবদুর রহিম রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
জেলা বিএনপি সূত্রে জানায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে ইতিমধ্যে দলীয় পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এমপি ও মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কর্মসূচির বিষয়টি অবহিত করা হয়েছে।
জেলা বিএনপির নেতারা আশা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা দিয়েছে।



