বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ২টায় পৌর সভার সামনের মাঠ থেকে র্যালিটি শুরু হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্হিত থাকবেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
কর্মসূতিতে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।



