জীবনসঙ্গীর যে ৫ বৈশিষ্ট্য নজর কাড়ে

প্রথম পরিচয় মানেই তো কেবল বাহ্যিক জৌলুস বা মেপে মেপে কথা বলা নয়। কাঙ্ক্ষিত মানুষটির সাথে প্রথম সাক্ষাতে আমাদের অবচেতন মন এমন সব ছোট ছোট বিষয়ের ওপর নজর রাখে, যা অনেক সময় আমাদের নিজেদেরও অজানা থাকে। সম্ভাব্য জীবনসঙ্গীর মধ্যে মানুষ আসলে কোন পাঁচ সূক্ষ্ম বিষয়ের গভীরে আলোকপাত করে, চলুন তা জেনে নেওয়া যাক।

১. সঙ্গীর আশপাশের মানুষের সাথে আপনার আচরণ

একজন সম্ভাব্য সঙ্গী হিসেবে আপনি কেমন মানুষ, তা বোঝার জন্য আপনার বাহ্যিক রূপের চেয়ে দৈনন্দিন আচরণ অনেক বেশি কথা বলে। আপনি ওয়েটার, চালক, রিসেপশনিস্ট বা সাধারণ পথচারীর সাথে কীভাবে কথা বলছেন, তা আপনার ব্যক্তিত্বের প্রকৃত আয়না।

যাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছেন তার প্রতি অতিরিক্ত বিনয়ী অথচ অন্য সবার সাথে অভদ্র আচরণ এই ফারাকটি মানুষ খুব দ্রুত ধরে ফেলে।

২. সঙ্গীর সাথে কথোপকথন কি একপাক্ষিক মনে হচ্ছে?

হবু সঙ্গীর সাথে প্রথম আলাপে একটা কাঁচা জড়তা থাকতেই পারে, কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন আড্ডায় পারস্পরিক আগ্রহের লেশমাত্র থাকে না। আপনার সঙ্গী কি কেবল নিজের কথা বলেই যাচ্ছেন, নাকি আপনাকে প্রশ্ন করছেন, মন দিয়ে আপনার উত্তর শুনছেন এবং আগের কথার সূত্র ধরে কথা বাড়াচ্ছেন? সম্পর্ক গড়ার পথে আলাপচারিতা যেন একতরফা কোনো বক্তৃতা না হয়ে বরং একটি প্রাণবন্ত ও সমতার আড্ডা হয়, সেদিকে নজর রাখা জরুরি।

৩. নিজের মাঝে স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস

একজন ভালো সঙ্গী হিসেবে আত্মবিশ্বাস মানেই আসর মাতানো চটজলদি কথা বা কোনো হুলুস্থুল ব্যাপার নয়। আসল আত্মবিশ্বাস প্রকাশ পায় মানুষের শান্ত ভঙ্গিতে। আপনার সঙ্গী যখন ক্রমাগত সবার বাহবা পাওয়ার প্রত্যাশা করেন না, সামান্য নীরবতাকেও সহজভাবে গ্রহণ করতে পারেন কিংবা নিজের ভুল নিয়ে হাসতে পারেন তখন তাঁর ভেতরের পরিপক্বতা স্পষ্ট হয়ে ওঠে। অতিরিক্ত জোরাজুরি করে নিজেকে জাহির করার চেয়ে স্বাভাবিক ও খাঁটি ব্যক্তিত্ব একজন জীবনসঙ্গীর মাঝে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে।

৪. ঝামেলা বা বিরূপ পরিস্থিতিতে সঙ্গীর প্রতিক্রিয়া

সম্পর্কের পথে চলার প্রস্তুতি কতটা রয়েছে, তা বোঝার জন্য ছোটখাটো অসঙ্গতিগুলোই যথেষ্ট। কফির অর্ডার ভুল আসা, ট্রাফিকে আটকে যাওয়া বা রেস্তোরাঁ খুঁজে না পাওয়ার মতো পরিস্থিতিতে আপনার হবু সঙ্গী কি অকারণে রেগে গিয়ে সবাইকে দোষারোপ করছেন, নাকি হাসিমুখে পরিস্থিতি সামলে নেওয়ার উপায় খুঁজছেন? এই ছোট ছোট বিরক্তিগুলোকে কেউ কীভাবে মোকাবিলা করেন, তা বলে দেয় দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতিতে তিনি কতটা ধৈর্যশীল ও মানিয়ে চলার মানসিকতা রাখেন।

৫. সঙ্গী কি আপনার প্রতি সত্যিই মনোযোগী?

কাছের মানুষ হিসেবে সামনাসামনি শারীরিকভাবে উপস্থিত থাকা আর সত্যিকার অর্থে মনযোগ দেওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার সম্ভাব্য সঙ্গী চোখের দিকে তাকিয়ে কথা বলছেন কি না, কথার মাঝে ফোন বারবার চেক না করছেন কি না এবং আপনার বলা ছোটখাটো বিবরণ মনে রাখছেন কি না এসবের মাঝেই লুকিয়ে থাকে আন্তরিকতা। অতিরিক্ত অভিনয় বা কৃত্রিম আগ্রহ প্রকাশ করতে গেলে তা অস্বস্তিকর ঠেকতে পারে, কারণ সত্যিকারের কৌতূহল ও মনোযোগ জোর করে প্রকাশ করতে হয় না, তা সাবলীল আচরণেই ফুটে ওঠে।

সম্পর্কের প্রথম ধাপগুলো সবসময়ই একটু রোমাঞ্চকর এবং কিছুটা উদ্বেগেরও বটে। তবে মনে রাখবেন, সম্ভাব্য সঙ্গীর মন জয় করার জন্য কোনো নিখুঁত চিত্রনাট্যের প্রয়োজন হয় না। বাহ্যিক সাজসজ্জার চেয়ে আপনার ভেতরের সৌজন্যবোধ, ইতিবাচক মানসিকতা আর স্বাভাবিক আচরণই শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। তাই প্রথম সাক্ষাতে নিখুঁত সাজার চেয়ে নিজের স্বকীয়তা বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র : টাইমস ইন্ডিয়া অবলম্বনে

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩