নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের সঙ্গে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। বুধবার জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মৌলভীবাজারের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধি ও জেলা পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত,মো.ফখরুল ইসলামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩