দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট (ফ্রান্স)এর সহ-প্রচার সম্পাদক এবং খালপার যুব ফোরামের সভাপতি মো. রিপন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার লালাবাজার ইউনিয়নের খালপাড়স্ত রিপন আহমেদের নিজ বাসভবনে খালপাড় যুব ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়।
যুব সংগঠক এম এ মুমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের সম্পদ। তাদের লালন করতে হবে,এর মাধ্যমে জাতীয় অর্থনীতি সুদৃঢ় হবে।তিনি প্রবাসী বান্ধব বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের
কথা উল্লেখ করে বলেন,প্রবাসীদের জানমালের নিরাপত্তা জোরদারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তাই দেশের সকল প্রবাসীদের যথোপযুক্ত সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে কাজ করতে হবে।
ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুন নুর,দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ,বিএনপিনেতা আবুল হোসাইন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী রিপন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি জমির আলী,মোস্তফা মিয়া, আহসান মিয়া,
আলমগীর মিয়া, কামাল খান,ফয়সল আহমদ,তানভীর আহমদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিমুল আহমদ।
অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।



