জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে

অক্টোবরের শুরুতে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, এ মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে। এজন্য ডেঙ্গু নিয়ে ৩ মাস ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ডিআরইউতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, এরই মধ্যে ৩০০ চিকিৎসককে ট্রেনিং দেয়া হয়েছে, আর সিভির সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। রোগী বৃদ্ধির শঙ্কা মাথায় রেখে স্যালাইন ও টেস্ট কিট পর্যাপ্ত মজুদ আছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫