সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশশী ইউনুছ আলী নামে এক কয়লা শ্রমিক গর্তে পড়ে নিহত হয়েছে। নিহত শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।
বিজিব ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত ইউনুস আলী সহ কয়েকজন কয়লা শ্রমিক লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে কয়লা আনতে ভারতের মেঘালয় পাহাড়র বেপানাক নামক স্থানে যায়। একপর্যায়ে গর্তে প্রবেশ করে কয়লা কুড়ানোর সময় হঠাৎ সে পাথরের চাপায় পড়ে। এসময় তার সঙ্গে থাকা শ্রমিকরা উপরে উঠতে পারলেও সে আর উঠতে পারেনি। পরে সঙ্গে থাকা শ্রমিকরা বাড়িতে খবর দিলে স্বজানরা গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল জাকারিয়া আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক মারা গেছে এবং লাশ তার স্বজনরা লাশ উদ্ধার করে নিয়েও এসেছে। তিনি বলেন, এ বিষয়ে খুঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



