বৃহত্তর সিলেটের বর্ষীয়ান আইনজীবী,খ্যাতিমান লেখক,গবেষক ও কলামিষ্ট,জেলা আইনজীবী সমিতির একাধিক বারের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন (দুদক) মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটার (পিপি) নিযুক্ত হয়েছেন। ইতোপূর্বেও তিনি সততা সুনামের সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারামলে মৌলভীবাজার জেলার পিপির দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসা কুড়িয়ে ছিলেন।
মহামান্য হাই কোর্ট বারে তালিকা ভূক্ত প্রবীণ আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব ছয় মেয়াদে জেলা বারের সভাপতি-সম্পাদক এবং এক মেয়াদে আহ্বায়ক এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাংবাদিক হিসাবে তিনি দীর্ঘ কাল মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সম্পাকের দায়িত্ব পালন করেন। তিনি বহু সামাজিক সংগঠন ও সমাজ সেবামূলকাজের সাথে জড়িত রয়েছেন। বহু গ্রন্থ প্রণেতা গ্রন্থাকার মুজিবুর রহমান মুজিবের অনেক গুলো গ্রন্থের মধ্যে গবেষনা গ্রন্থ ‘এ প্রজন্মের প্রিয়নেতা তারেক রহমান: পুস্পিতা শুভেচ্ছা’ পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সত্তরোর্ধ্ব এডভোকেট মুজিবুর রহমান মুজিব লেখনিতে এখনও প্রাণবন্ত। একজন নির্ভীক নির্লোভ জিয়ার সৈনিক দুদকের দায়িত্ব প্রাপ্তিতে আইনজীবী,সাংবাদিক, বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অর্পিত দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সংযোগিতা কামনা করেন।



