সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কছির আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নম্বর ৯) দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



