কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  

আশরাফুল ইসলাম জুয়েল :

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ কর্মসুচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো আবুল মাসুদ, কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কমকর্তা খোরশেদ আলম প্রমুখ।

 

ইউএনও সানজিদা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ বাড়ির আঙ্গিনা,ঝোপঝাড় নিজ উদোগে পরিষ্কার করাসহ প্রতি শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কুলাউড়া পৌর এলাকার সড়ক, ড্রেন, নালা-নর্দমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পরে, সেসব স্থান চিহ্নিত করে পানি অপসারণ করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫