গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাগামহীন ভোগান্তি

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সারাদেশের বিদ্যুৎ পরিস্থিতির নানা চ্যালেঞ্জ সাধারণ মানুষ বোঝে। কিন্তু গোলাপগঞ্জে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে জনজীবন যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, তা কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না।প্রচণ্ড গরমে বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে,ব্যবসা
-বাণিজ্যে ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক ও জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা অত্যন্ত উদ্বেগজনক।একই সঙ্গে গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সেবার মান, গ্রাহক হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

এসব অভিযোগ সত্য হলে তার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।আমাদের সুস্পষ্ট দাবি—

লোডশেডিংয়ের সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত শিডিউল প্রকাশ করে গ্রাহকদের জানাতে হবে।অযৌক্তিক ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ জনসম্মুখে ব্যাখ্যা করতে হবে।গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।গ্রাহক হয়রানি বন্ধ করে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে।তদন্তে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।সাধারণ মানুষ বিদ্যুৎ বিল পরিশোধ করে নিয়মিত সেবা পাওয়ার অধিকার রাখে। সেই অধিকার নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়

এটি নাগরিকের ন্যায্য অধিকার।জনদুর্ভোগের অবসান এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক বিদ্যুৎ সেবার দাবিতে গোলাপগঞ্জবাসীর এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫