সিলেটে তীব্র গরমের পর অতিভারি বর্ষণ, পাঁচ ঘন্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

সিলেটে তীব্র গরমের পর অতিভারি বর্ষণ, পাঁচ ঘন্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে সিলেটের বিভিন্ন এলাকায় অতিভারি বর্ষণ শুরু হয়। এতে জনজীবনে স্বস্তি ফেরার পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়। শনিবার সকাল থেকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

অবশ্য শনিবার সকাল হতেই নগরীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতার পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সে হিসেবে বৃষ্টি শুরুর প্রথম পাঁচ ঘন্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন ধরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। প্রচণ্ড গরমে দিনের বেলায় বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষকে তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।

শুক্রবার সিলেটে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবারে ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশেষে শুক্রবার রাত ১টা থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অন্যদিকে তীব্র গরমে অস্বস্তিতে থাকা মানুষের মধ্যেও দেখা দেয় স্বস্তি। স্বস্তি নেমে আসে প্রকৃতি ও জনজীবনে।

এদিকে, অতিভারি বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তবে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই পানি নেমে গেছে বলে জানা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫